ধ্বনি ও উচ্চারণ
Lessons
Questions
Assessment
বাংলা ধ্বনিসমূহের পরিচয়
ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে, যেগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
স্বরধ্বনি: যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস তাড়িত বাতাস মুখগহ্বরের কোথাও বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও] এবং [উ]।
ব্যঞ্জনধ্বনি: যেসব ধ্বনি উচ্চারণের সময়ে বাতাস মুখের বাইরে বের হওয়ার আগে বাক্প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়, সেগুলোকে ব্যঞ্জনধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি, যেমন: [প], [ফ], [ব], [ত], [ক], [চ], [স], [হ] ইত্যাদি। ধ্বনিকে যখন লিখে প্রকাশ করা হয়, তখন সেই লিখিত প্রতীককে বলা হয় বর্ণ। বাংলা বর্ণমালায় মোট মূল বর্ণের সংখ্যা ৫০টি, যার মধ্যে ১১টি স্বরবর্ণ এবং ৩৯টি ব্যঞ্জনবর্ণ।