S
G
Guest Login for better experience
Login
Register

বিভক্তি

Lesson 1
বিভক্তি কী?

বাক্যের মধ্যে একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, ব্যাকরণের ভাষায় সেগুলোকে বিভক্তি বলে। যেমন:

  • লোকে কি না বলে! (এখানে 'লোক' শব্দের সঙ্গে জুড়ে আছে '-এ' বিভক্তি)।

  • সে ছেলেকে সঙ্গে নিয়ে গরু চরাতে গেছে। (এখানে 'ছেলে' শব্দের সঙ্গে জুড়ে আছে '-কে' বিভক্তি)।

  • বাড়ির পুকুরের পাড়ে বড়ো ভাইয়ের কলাবাগান। (এখানে 'পুকুর' এবং 'ভাই' শব্দের সঙ্গে জুড়ে আছে যথাক্রমে '-এর' এবং '-য়ের' বিভক্তি)।

বিভক্তি