Guide Test Paper Pricing
Start typing to search...
G
Guest Login for better experience
Login
Register
শৈশবে সদুপদেশ যাহার না রোচে

শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে।

চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?

সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম,
ফল চাহে, সেও অতি নির্বোধ, অধম।

খেয়া-তরী চ'লে গেলে বসে এসে তীরে,
কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?

সারমর্ম

শৈশবেই নৈতিকতা ও সুশিক্ষা গ্রহণ করা প্রয়োজন। সময়মতো কাজ না করলে জীবনে সফলতা পাওয়া যায় না। অসময়ে চেষ্টা করলেও কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব নয়।

সারমর্ম