Guide Test Paper Pricing
Start typing to search...
G
Guest Login for better experience
Login
Register
মাতার কাছে পুত্রের চিঠি

২ সেপ্টেম্বর ২০২৫
মতিঝিল, ঢাকা

শ্রদ্ধেয় মা,

আমার সালাম নিয়ো। আশা করি ভালো আছ।

আমি নিরাপদে ছাত্রাবাসে পৌঁছেছি। যদিও আসার পথে বাড়ির কথা ভেবে আমার মন খারাপ লাগছিল। প্রতিবারই বাড়ি থেকে আসার সময়ে আমার এ রকম হয়। এসেই জানতে পারলাম আগামী ১০ই নভেম্বর থেকে আমাদের প্রাক-নির্বাচনি পরীক্ষা শুরু হবে। তাই পড়াশোনা নিয়ে এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি।

আমার জন্য আশীর্বাদ কোরো। ছুটিতে বাড়ি গিয়ে লেখাপড়ায় খানিকটা ছেদ পড়েছিল। তাই এখন বেশি পরিশ্রম করে পড়াশোনার সেই সাময়িক ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি। মা, আমি তোমাকে আমার জীবনের লক্ষ্যের কথা আগেই জানিয়েছি। সেই লক্ষ্য পূরণে আমি যথাসাধ্য চেষ্টা করব এবং তোমাদের মুখ উজ্জ্বল করার সর্বোচ্চ চেষ্টা করব।

আসার সময়ে মেহরাবকে কিছুটা অসুস্থ দেখে এসেছি। এখন ও কেমন আছে, জানিয়ো। বাবাকে শরীরের প্রতি যত্ন নিতে বোলো। আমার জন্য চিন্তা কোরো না। আমি এখন ভালো আছি।

ইতি
তোমার স্নেহের
মাহের

চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন