Guide Test Paper Pricing
Start typing to search...
G
Guest Login for better experience
Login
Register
কবি-পরিচিতি

আল মাহমুদ ১৯৩৬ খ্রিষ্টাব্দের ১১ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। কবি হিসেবে সমধিক পরিচিত হলেও ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ এবং শিশু সাহিত্য রচনায়ও তিনি শিল্প-সাফল্য লাভ করেছেন। তিনি দীর্ঘকাল সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করেন এবং পরিচালকের পদ থেকে অবসর গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ তাঁকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। স্বাধীনতার পর তিনি ‘দৈনিক গণকণ্ঠ’ পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। তাঁর কবিতায় লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ যেমন লক্ষণীয় তেমনি রয়েছে ঐতিহ্যপ্রীতি। তাঁর প্রকাশিত কাব্য: লোক লোকান্তর, কালের কলস, সোনালি কাবিন, একচক্ষু হরিণ, মায়াবাদী রাখাল, অদৃশ্যবাদীদের রান্নাবান্না ইত্যাদি। কথাসাহিত্য : উপমহাদেশ, কাবিলের বোন, পানকৌড়ির রক্ত ইত্যাদি। পাখির কাছে ফুলের কাছে তাঁর শিশুতোষ কবিতার বই। সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন। কবি ২০১৯ খ্রিষ্টাব্দের ১৫ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

বোশেখ